News Flash

  • Home
  • খেলা
  • পাকিস্তান ৮৯ রানে অলআউট, হার ৩৬০ রানে
Image

পাকিস্তান ৮৯ রানে অলআউট, হার ৩৬০ রানে

–অস্ট্রেলিয়ায় হারল টানা ১৫তম ম্যাচ!

পার্থ, ১৭ ডিসেম্বর(হি.স.): চারদিনেই শেষ হল পার্থ টেস্ট। ৩৬০ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল পাকিস্তান।আর অস্ট্রেলিয়ায় পাকিস্তান হারলো টানা ১৫তম ম্যাচ। যার শুরু ১৯৯৫ সাল থেকে।

৫ উইকেটে ২৩৩ রান তুলে দ্বিতীয় ইনিংসটা ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। লিড পায় ৪৫০ রানের। বিশাল লক্ষ্য। যা করা ছিল পাকিস্তানের কাছে প্রায় অসম্ভব। সেটাই হল।

অস্ট্রেলিয়ার বোলিং চাপে পিষ্ট হয়ে ৩০.২ ওভারেই ৮৯ রানেই অলআউট শান মাসুদের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি পাকিস্তানের পঞ্চম সর্বনিম্ন টেস্ট স্কোর।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান করেছেন সৌদ শাকিল।আর অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। ২ উইকেট নাথান লায়নের, যার প্রথমটি উইকেটটি নিয়ে ইতিহাসের অষ্টম বোলার হিসেবে টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই অফ স্পিনার।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top