News Flash

  • Home
  • দিনের খবর
  • কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি : খাড়গে
Image

কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি : খাড়গে

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মতে, কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি। তাঁদের একটাই কাজ আমাদের অপব্যবহার করে ভোট নেওয়া।

সংসদে ধোঁয়া কাণ্ডেও মুখ খুলেছেন খাড়গে। তাঁর কথায়, এটি একটি গম্ভীর সমস্যা এবং সরকারকে সেদিকে নজর দেওয়া উচিত। আমরা বারবার সংসদে বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে বক্তব্য রাখতে হবে। কিন্তু তিনি আসতে চাননি। তারা (বিজেপি) সংসদ চলতে দিতে প্রস্তুত নয়। এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু নয়, কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের সঙ্গে কথা বলে লাভ নেই।”

Releated Posts

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026

বাংলায় কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের

কলকাতা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা এলাকায় বাড়ি থেকে ১৩ বছরের এক স্কুলছাত্রীর ঝুলন্ত দেহ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top