News Flash

  • Home
  • দিনের খবর
  • সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণ কেন্দ্র করে বিক্ষোভ ভাঙড়ে
Image

সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণ কেন্দ্র করে বিক্ষোভ ভাঙড়ে

দক্ষিণ ২৪ পরগনা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সেচ দফতরের প্রায় তিন একর জমির উপরেই তৈরি হচ্ছে নির্মাণ কার্য। ভাঙড়ে জলাশয় ভরাট করে নির্মাণ কার্য গড়ে তোলার বিরুদ্ধে রুখে দাঁড়াল গ্রামবাসীরা। অবৈধ নির্মাণ কার্য তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ভাঙড়ের দাপুটে নেতা কাইজার আহমেদ।

ভাঙড় খালের পাশে সেচ দফতরের জায়গায় অবৈধ নির্মাণকে ঘিরে উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। জানা গিয়েছে, ভাঙড় ২ ব্লকের পাঁচগাছিয়া পালপাড়াতে সেচ দফতরের খালপাড়ে প্রায় ৩ একর খাস জমি আছে। অভিযোগ, সেই জমি অবৈধভাবে কিনেছেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। সেখানেই তিনি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ করছেন।

স্থানীয়দের অভিযোগ, এলাকার একটি ক্লাবের জায়গাও দখল করে নির্মাণ কাজ শুরু করেছেন। ইতিমধ্যেই স্থানীয় পাঁচগাছিয়া বিবেকানন্দ যুব সংঘ ওই কাজ বন্ধ করে দিয়েছেন। শুক্রবার সকালে কাইজার আহমেদ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভের সামিল হন গ্রামের কয়েকশো পুরুষ-মহিলা।

ইতিমধ্যেই ওই জায়গা নিয়ে সরব হয়েছেন ক্যানাল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তিনি ইতিমধ্যেই ভাঙড় দুই ব্লকের বিডিও ও কাশিপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন নির্মাণ কাজ বন্ধ করার জন্য।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে নেতাদের বার্তা: সুস্থ জীবন, মানসিক প্রশান্তি ও সক্রিয় বার্ধক্যের জন্য যোগ অপরিহার্য

নয়াদিল্লি/মুম্বই/লেহ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরলেন…

ByByNews Desk Jun 21, 2026

নিট পুনঃপরীক্ষার আগের দিন হায়দ্রাবাদে আত্মঘাতী পরীক্ষার্থী, চাঞ্চল্য

হায়দ্রাবাদ, ২১ জুন (আইএএনএস): নিট (ইউজি) পুনঃপরীক্ষার মাত্র একদিন আগে হায়দ্রাবাদে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ…

ByByNews Desk Jun 21, 2026

অন্ধ্রপ্রদেশে ২৫ বছর বয়সী যুবকের কথিত হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআইটি গঠন

বিজয়ওয়াড়া, ২১ জুন (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় ২৫ বছর বয়সী এক যুবকের কথিত পুলিশ হেফাজতে মৃত্যু ও নিখোঁজ হওয়ার…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top