News Flash

  • Home
  • দিনের খবর
  • ওমরাহতে স্বরভেদ মহামন্দির ধাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
Image

ওমরাহতে স্বরভেদ মহামন্দির ধাম পরিদর্শনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

বারাণসী, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার চৌবেপুর ওমরাহতে অবস্থিত স্বরভেদ মহামন্দির ধাম পরিদর্শন করেছেন। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফরকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী। তিনি মন্দির ব্যবস্থাপনা ও জেলার শীর্ষ আধিকারিকদের সঙ্গে কর্মসূচির রূপরেখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশও দেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দুদিনের বারাণসী সফরের শেষ দিনে ১৮ ডিসেম্বর স্বরভেদ মহামন্দির ধামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। এখানে মহামন্দির উদ্বোধনের পাশাপাশি জনসাধারণের সঙ্গেও মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এই সময়ে ২৫,০০০০ কুন্ডি স্বরভেদ জ্ঞান মহাযজ্ঞেরও আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্দিরের সঙ্গে যুক্ত তিন লক্ষ ভক্ত। স্বরভেদ মহামন্দির ধাম একটি বিশাল সাততলা আবাসন যুক্ত কক্ষ। চমৎকার পাথর মার্বেল এবং আধুনিক আলো এই মহান মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি করেছে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top