News Flash

Image

বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক 

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার,১৪ ডিসেম্বর: 

ফের যান দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি। ঘটনার বিবরনে জানা যায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায়  বাইক দুর্ঘটনার স্বীকার হয় এক যুবক।  জানাযায় ৮ ই ডিসেম্বর নতুন বাইক ক্রয় করেন শান্তির বাজার মহকুমার মৈনাক্ষ পড়ার বাসিন্দা সমীর রিয়াং ( ২৬ )।  বৃহস্পতিবার সমীর রিয়াং নতুন বাইকটি নিয়ে শান্তি বাজার বাইকের শোরুমে আসে বলে জানা যায়। শোরুম থেকে ঘরে ফেরার পথে দশমী রিয়াং পাড়া সংলগ্ন এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পরে সমীর রিয়াং।  এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রান হারায় সমীর রিয়াং। 

 দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।  দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সমীর রিয়াং এর মৃতদেহ শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েআসে। শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসক সমীর রিয়াং কে মৃতবলে ঘোষনা করেন। মৃত্যুর সঠিককারন উন্মোচনে তদন্তে নেমেছে পুলিশ।  আগামীকাল মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।  ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top