News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখার দাবিতে অটো চালকের বিক্ষোভ
Image

বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখার দাবিতে অটো চালকের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ১৪ ডিসেম্বর: 

বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখতে ও দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহন করলো অটোচালকরা। বিগতদিনেও এধরনের বিশেষ পদক্ষেপ গ্রহন করেছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য।  উনার প্রচেষ্টায় কিছুদিন সবকিছু ঠিকঠাক  থাকলেও কোনো এক অঞ্জাত কারনে বর্তমানে যে যার খুশিমতো যানজট সৃষ্টি করে যাচ্ছে। বর্তমান সময়ে লোকজনের সুবিধার্থে বিএমএস-এর সহযোগীতায় বাইখোড়ার অটোচালকরা নিজেদের অটোস্টেন্ড পরিবর্তন করেছেন।  উনারা বাজারকে যানজট মুক্ত রাখতে বাইখোড়া থানার সহযোগীতা চেয়েছেন বলে জানান।  

কিন্তু দেখা যায় অটোচালকরা অটো স্ট্যান্ড পরিবর্তন করলেও আগরতলা থেকে সাব্রুমগামী বাস থেকে শুরু করে অন্যান্য গাড়ী বাজারে যার যার মতো পার্কিং করে যাচ্ছে।  থানায় জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে বৃহস্পতিবার অটোচালকরা বিক্ষোভ প্রদর্শন করে।  অটোচালকরা জানান পুলিশ সঠিকভাবে সহযোগীতা করলে বাজার এলাকায়  যানজট সৃষ্টি হবেনা। আগামীদিনে পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহন না করে তাহলে সকলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান অটোচালকরা। এখন দেখার বিষয় লোকজনের স্বার্থে ও বাইখোড়া বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top