News Flash

Image

শহরতলীতে যান দুর্ঘটনায় মৃত ১, আহত ২ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর: 

রাজধানী আগরতলা শহর সংলগ্ন ঝুলন্ত ব্রিজ এলাকায় গতকাল গভীর রাতে অটো উল্টে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। চালকসহ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোচালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে  হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। মৃত মহিলার নাম রাখি সিংহ রায়(৩৯)। আহতরা হলেন অটোচালক সুবীর সাহা এবং মৃত মহিলার ভাই অজয় বসাক। 

ঘটনার বিবরণে জানা গেছে রাখি সিংহ রায় নামে রামঠাকুর সংঘ এলাকার ওই মহিলা সাধুটিলা এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ একটি অটো রিজার্ভ করে ভাইকে নিয়ে রামঠাকুর সংঘ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন । অটোটি ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে অটোতে থাকা তিনজনই আহত হয়। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাখি সিংহ রায়কে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর দুজনের মধ্যে একজনকে জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে। চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রামঠাকুর সংঘ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

 ______

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top