News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির ঘটনায় তিতিবিরক্ত ধর্মনগরবাসী, পুলিশের ভূমিকায় ক্ষোভ 
Image

চুরির ঘটনায় তিতিবিরক্ত ধর্মনগরবাসী, পুলিশের ভূমিকায় ক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৩ ডিসেম্বর : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চোরের উৎপাত প্রতিনিয়ত বেড়ে চলেছে। তাতে অতিষ্ঠ ধর্মনগর মহকুমার সাধারণ মানুষজন। প্রতিটি চুরির ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনোক্ষেত্রে সাফল্য পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ। পুলিশের উপর তিতিবিরক্ত হয়ে শেষ পর্যন্ত স্থানীয় জনগণ চোর আটক করতে তৎপরতা শুরু করেছেন। পাশাপাশি নেশাখোর ও নেশাকারবারীদের বিরুদ্ধেও অভিযানে নেমেছেন স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। 

পুলিশ চোরকে ধরতে না পারলেও ধর্মনগরের সচেতন মানুষ এখন চোর এবং ড্রাগস কারবারিদের ধরতে সিদ্ধহস্ত। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ হুরুয়ার বীরেন্দ্র দেবনাথের বাড়িতে ধানের কাজ করতে এসে দেবু নাথ নামে এক যুবক তার একসঙ্গে কে নিয়ে বীরেন্দ্র দেবনাথ এর বাড়ির মোটরের জলের পাইপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দ্রব্যাদি চুরি করে বিক্রি করে দেয়। চুরি যাওয়ার পর বীরেন্দ্র দেবনাথ থানায় অভিযোগ জানায়। কিন্তু পুলিশ এই ঘটনাকে কোন গুরুত্ব না দিয়ে নিষ্ক্রিয় থেকে যায়।

 পরবর্তী সময় অর্থাৎ আজ বুধবার এলাকার মানুষজন দিনের পর দিন চুরি বাড়তে থাকায় দীঘল বাগ ৩নং ওয়ার্ডের দেবু নাথকে আটক করে উত্তম মধ্যম দিলে দেবু নাথ ঘটনার সত্যতা স্বীকার করে। সাধারণ মানুষ তাদের হাতে আটক দেবুকে থানার পুলিশের হাতে তুলে দেয়। সচেতন মানুষ এখন আর পুলিশ কখন ধরবে তার উপর অপেক্ষা না করে নিজেদেরকে রক্ষা করতে নিজেরাই তল্লাশি জারি রেখে আসামিদের ধরতে এগিয়ে এসেছে। যা একটি পরিণত সভ্য সমাজ সচেতন মানুষের লক্ষণ বলে বিজ্ঞ মহলের উক্তি।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top