News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে আরো দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত
Image

কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে আরো দুই দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৩ ডিসেম্বর : পুলিশ প্রশাসনের স্বচ্ছ ভাবমূর্তি বিনষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়েছে একাংশের পুলিশ কর্মী। তাতে মুখ পুড়ছে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের। এ ধরনের চক্রান্তকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। পুলিশের পোশাক পড়ে কাঞ্চনপুর- জম্পুই সড়কে সুপারি ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ ও সুপারি লুঠ করার দায়ে গ্ৰেপ্তার কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে আরো দুই দিনের পুলিশ রিমান্ড দিয়েছে  আদালত ।

বাকি অভিযুক্তদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।  একদিনের পুলিশ রিমান্ডে শেষ হলে কাঞ্চনপুর মহকুমা সাব ডিভিশনাল জুডিলিয়াল ম্যাজেষ্ট্রেটের আদালতে তোলা হয় অভিযুক্তদের। আসামির পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু  দুই সরকারি আইনজীবী শ্যামল দাস এবং নির্মল দাস অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করেন। আদালত দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিচারপতি ফের অভিযুক্ত কাঞ্চনপুর থানার এসআই পূর্ণ মগকে দুই দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন ।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top