News Flash

  • Home
  • দিনের খবর
  • উপাচার্য নিয়োগের আইনি লড়াইয়ে আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করায় অন্যায় কোথায়, প্রশ্ন সুকান্তর
Image

উপাচার্য নিয়োগের আইনি লড়াইয়ে আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করায় অন্যায় কোথায়, প্রশ্ন সুকান্তর

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে রাজ্যপাল-আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করায় অন্যায় কিছু হয়নি। বুধবার দমদম বিমানবন্দরে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, রাজ্য সরকারও সব মামলা জনগনের টাকায় লড়ে। তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে রাজ্যপাল-আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করার সিদ্ধান্ত নিলে অন্যায় কোথায়?

এক সাংবাদিক প্রশ্ন করেন, কিন্তু রাজ্য সরকার জনগনের অর্থে মামলা লড়ায় তো বিভিন্ন মহলে প্রতিবাদ উঠছে! তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করার যৌক্তিকতা কতটা? উত্তরে সুকান্তবাবু বলেন, রাজ্য সরকারের সব মামলা জনগনের টাকায় লড়ার বিষয়টিতে প্রতিবাদ ওঠে। যেমন, বিজেপি-কে সভা করতে দেবো না। এরকম রাজনৈতিক বিরোধিতা মামলায় গড়ালে কেন জনগন তার আর্থিক দায় নেবে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে মামলা হয়েছে তো প্রতিষ্ঠানের স্বার্থে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আচার্যর এক্তিয়ারকে স্বীকৃতি দিয়েছে। আচার্য তো নিজের পদোন্নতি বা বেতনবৃদ্ধি নিয়ে মামলা চালাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ নিচ্ছেন না!

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top