News Flash

  • Home
  • দেশ
  • সংসদে ভবনকাণ্ডে ধৃত কম্পিউটার বিজ্ঞানের স্নাতক
Image

সংসদে ভবনকাণ্ডে ধৃত কম্পিউটার বিজ্ঞানের স্নাতক

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): বুধবার সংসদে ভবনে যাঁরা নিরাপত্তা লঙ্ঘন করলেন, তাঁরা কারা? সূত্রের খবর, ধৃতদের অন্যতম মনোরঞ্জন কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট।

অভিযুক্তদের মধ্যে দু’জন হলেন সাগর শর্মা ও বছর ৩৫-এর ডি মনোরঞ্জন। সাগর শর্মার বাবার নাম শঙ্করলাল শর্মা। অন্যদিকে, ডি দেবরাজ নামে জনৈক ব্যক্তির সন্তান কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা ডি মনোরঞ্জন।

দর্শকাসন থেকে লাফিয়ে পড়েন তাঁরা। তাঁদের হাতে ছিল স্মোক ক্যানিস্টার। সেখান থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছিল। জুতোর মধ্যে ওই স্মোক ক্যানিস্টার ছিল বলে অভিযোগ। প্রশ্ন উঠেছে, তবে কি কেবলমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্যই তারা এই কাণ্ড ঘটালেন?

সংসদের বাইরে আটক করা হয়েছে ৪২ বছরের নীলম ছাড়াও মহারাষ্ট্রের লাতুর জেলার বছর ২৫-এর অমল শিণ্ডে। তাঁদের নাম জানা গেলেও, বিশেষ কিছু এখন জানা যায়নি। কারণ, পুলিশ তাঁদের সম্বন্ধে খুব অল্প তথ্যই প্রকাশ্যে এনেছে। তবে, জানা গেছে মনোরঞ্জন মহীশুরের বাসিন্দা। শহরের একটি কলেজে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট। হরিয়ানার হিসারের বাসিন্দা নীলম। তিনি সিভিল সার্ভিস এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top