News Flash

  • Home
  • দিনের খবর
  • বল ভেবে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর জখম দুই বালক
Image

বল ভেবে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর জখম দুই বালক

মুর্শিদাবাদ, ১৩ ডিসেম্বর (হি.স.): ক্রিকেট বল ভেবে হাতে তুলে নাড়াচাড়া করতে গিয়ে বিস্ফোরণ। বোমার ঘায়ে গুরুতর জখম দুই বালক। জখমদের নাম সায়ন মণ্ডল (৮) ও শাহরুখ শেখ (১১)।

বুধবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের কুশাবাড়িয়া মোড়ের কাছে একটি বেসরকারি নার্সারি বিদ্যালয়ের পিছনের মাঠে। জখমদের বাড়ি কুশাবাড়িয়ায়। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

বুধবার বিকেলে ওই নার্সারি বিদ্যালয়ের পাশেই বালকেরা ক্রিকেট খেলছিল। সেই সময় ক্রিকেটের বল জঙ্গলের মধ্যে চলে যায় দুই বালক। ঝোপের মধ্যে বল খুঁজতে যায় তারা। তখন দুজনে দুটো সুতলি বোমা দেখতে পায়।

তা হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিকট শব্দে ফেটে যায়। ওই দুই বালক জখম হয়। শব্দ শুনে অন্যান্য বন্ধুরা পালিয়ে যায়। চিৎকার করে লোক ডাকতে থাকে। বালকদের চিৎকার ও বোমা ফাটার বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা দৌড়ে আসেন।

স্থানীয় এক যুবক জানান, “বালকদের অবস্থা আশঙ্কাজনক থাকায় দ্রুত তাদের উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।” খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করে।

কে বা কারা ঝোপের মধ্যে বোমা রেখে গেল তা নিয়ে আতঙ্কিত স্থানীয় মানুষ। তাঁরা জানান, ঝোপের মধ্যে আরও বোমা আছে কিনা তা তদন্ত করে দেখা দরকার। পাশাপাশি এভাবে বোমা রাখার পিছনে কারা রয়েছে তাও খুঁজে দেখা প্রয়োজন বলেই মনে করছেন স্থানীয়রা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top