ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। এগিয়ে চলো সংঘের কাছে আটকে গেল তরুণ সংঘ দল। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় তরুণ সংঘ। ম্যাচে এগিয়ে চলো শিবির ২৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো তরুণ সংঘকে। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ ৩৮.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৩৪ রান। ব্যাট হাতে দলের পক্ষে অভয় দেব সিং ২৭, শঙ্খদীপ দাস ২০, অর্নব দেববর্মা ২১, চন্দ্রশান্ত গোস্বামী ১০ রান করে। এছাড়া অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৭ রানের। বলে তরুণ সংঘের পক্ষে শুভ্রজিত সাহা ও রাজদীপ দাস তিনটি করে উইকেট দখল করে। এছাড়া একটি করে উইকেট নেয় সায়নতন রায় ও সুধাংশু পালরা। জয়ের জন্য তরুণ সংঘের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৫ রানের। যাকে হাসিল করতে নেমে শেষ পর্যন্ত তরুণ সংঘ শিবির ৩৯.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১০৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সায়নতন রায় ২৮, সুধাংশু পাল ১৫, শুভ্রজিত সাহা ১৬, শুভম সাহা ১১, অনুপম ঘোষ ১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে ২৭ রানের ব্যবধানে অনায়াসেই জয় হাসিল করে নিলো এগিয়ে চলো সংঘ। বিজয়ী দলের হয়ে দুটো করে উইকেট দখল করে দিগ্বিজয় মজুমদার, ময়ুক চৌধুরী ও চন্দ্রশান্ত গোস্বামী।

সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট : তরুণ সংঘকে হারিয়ে এগিয়ে চলো-র গুরুত্বপূর্ণ জয়।
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















