News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোটদের ক্রিকেটে প্রগতির বিজয় রথ থামানো এনএসআরটিসি
Image

ছোটদের ক্রিকেটে প্রগতির বিজয় রথ থামানো এনএসআরটিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। প্রগতির বিজয় রথে লাগাম টানলো এন এস আরসিসি দল। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার তালতলা মাঠে ঘটলো এই ঘটনা। ম্যাচে এন এস আরসিসি দল ৩৩ রানের ব্যবধানে হারিয়ে দিলো প্রগতি প্লে সেন্টারকে। টসে জয়লাভ করে এন এস আরসিসির অধিনায়ক ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যাকে দারুন ভাবে কাজে লাগায় দলীয় ব্যাটসম্যানরা। সুবাদে ৩৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে এন এস আরসিসির স্কোর দাঁড়ায় ১৫৮ রানে। ব্যাট হাতে সায়নতন কর ৭৯ বলে ৬৬ রান এবং অংশ ভটনাগর ৯৪ বলে ৬৪ রান করে। এছাড়া দেবব্রত রুদ্রপাল ১৬ রান করে। প্রগতির হয়ে একমাত্র সফল বোলার উজ্বল দেবনাথ। উজ্বল ২৪ রানে ৩ টি উইকেট নেয়। জয়ের জন্য প্রগতির সামনে টার্গেট দাঁড়ায় ১৫৯ রানের। যাকে তাড়া করতে নেমে প্রগতি শিবির ৩৭ ওভারে ৬ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১২৫ রান। ব্যাটে শ্রেষ্ঠাংশু দেব ১৭,  ইয়াশ দেববর্মা ৬৭ ,রাহুল মিয়া ২৬ রান করে। এছাড়া আর কোন ব্যাটসম্যানই ভরসা জোগাতে পারেনি। সুবাদে জয় হাসিল করেই মাঠ ছাড়লো এন এস আরসিসি দল। বল হাতে বিজয়ী দলের পক্ষে দেবব্রত রুদ্র পাল তিনটি এবং অংশ ভটনাগর দুটো উইকেট নেয়।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top