News Flash

  • Home
  • দেশ
  • ৫ হাজার জনের চাকরি বাতিলের অবস্থান জানাতে এসএসসি-কে সময়সীমা হাইকোর্টের
Image

৫ হাজার জনের চাকরি বাতিলের অবস্থান জানাতে এসএসসি-কে সময়সীমা হাইকোর্টের

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : এসএসসি’র প্রায় ৫ হাজার চাকরি বাতিল নিয়ে বিতর্ক। স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে হাইকোর্টের নির্দেশেই তারা চাকরি বাতিল করেছিল। যদিও এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফের এসএসসি-কে তাদের ‘অবস্থান’ জানাতে সময় বেঁধে দিল হাইকোর্ট।

চাকরি বাতিলের বিষয়ে এসএসসি-কে নিজেদের অবস্থান জানাতে হবে ১৮ ডিসেম্বরের মধ্যে। এ বিষয়ে তাদের সুনির্দিষ্ট ‘অবস্থান’ বোর্ড মিটিং করে পাঁচ দিনের মধ্যে আদালতে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

চাকরি বাতিল নিয়ে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া আগের হলফনামা বুধবার ফিরিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চ। বেঞ্চের বক্তব্য, হাইকোর্ট যার পক্ষেই রায় দিক, তার ফলে কেউ না কেউ প্রভাবিত হবে। চাকরিহারাদের মধ্যে আইন অনুযায়ীও অনেক প্রার্থী চাকরি পেয়েছেন। আবার ভুয়ো প্রার্থীও রয়েছে। এই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের অবস্থান কী, তা গত সপ্তাহে সাতদিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিল আদালত। কারণ রাজ্য সুপ্রিম কোর্টে জানিয়েছে, হাইকোর্টের নির্দেশেই তারা চাকরি বাতিল করেছে। কিন্তু সেটা কোন আইনের বলে করা হল, সেটাই প্রশ্ন ছিল আদালতের।

এ দিন রাজ্য যে হলফনামা দিয়েছে, সেখানেও একই বক্তব্য তাদের। হলফনামায় অসন্তুষ্ট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। ফের স্কুল সার্ভিস কমিশনকে বোর্ড মিটিং করে পাঁচ দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এ দিনের শুনানিতে আদালত জানতে চায়, চাকরি বাতিলের ক্ষেত্রে কার উপর ভরসা করছে এসএসসি ? ‘নাইসা’ নাকি, নিজেদের নথি ? ১৮ ডিসেম্বরের মধ্যে ফের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।

Releated Posts

মালদায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের পর্দাফাঁস, ওষুধ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার ২.৪০ কোটি টাকা

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে নিষিদ্ধ কফ সিরাপ পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 3, 2026

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top