News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুমারঘাট ক্যান রোড থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার
Image

কুমারঘাট ক্যান রোড থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ১২ ডিসেম্বর : কুমারঘাট পুর পরিষদের অধীনে ক্যান রোড এলাকায় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার। এই মৃত্যুর ঘটনায় অভিযোগ শ্বশুর বাড়ির দিকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কুমারঘাট পুর পরিষদের অধীনে ক্যান রোড এলাকায়।
 জানা যায়, আসামের করিমগঞ্জ রেল কলোনী এলাকার বাসিন্দা রাহুল ধর নামে এক যুবক বিগত ১০ থেকে ১১ বছর পূর্বে কুমারঘাট ক্যান রোড এলাকার বাসিন্দা মানিক দেবের কন্যা লক্ষী দেবকে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ করে। জামাতা রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে প্রায় সময়ই বেড়াতে আসতো।

অভিযোগ গত ৩০ নভেম্বর শ্বশুরবাড়িতে রাহুল ধর তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসে। কিন্তু গত ১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। সেদিন কুমারঘাট থানায় একটি মিসিং ডায়েরি করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব। তারপর ৪ ডিসেম্বর কুমারঘাট থানায় রাহুল ধরের পরিবারের লোকদের পক্ষ থেকে পুনরায় একটি মিসিং ডায়েরি করা হয়।
তারপর ৯ ডিসেম্বর কুমারঘাট থানায় রাহুল ধরের পরিবারের লোকেদের পক্ষ থেকে রাহুল ধরের শশুর মানিক দেব, রাহুল ধরের শাশুড়ি উষা দেব, তার স্ত্রী লক্ষ্মী দেব এবং এলাকার বাসিন্দা শিশির দেবনাথ সহ মোট চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।সোমবার পেচারথল থানার অধীনে সেরমনটিলা এলাকায় রাহুল ধরের পচা গলা মৃতদেহ উদ্ধার করে পেচারথল থানার পুলিশ।  মৃতদেহ শনাক্ত করে রাহুল ধরের স্ত্রী লক্ষ্মী দেব।

ঘটনার খবর পেয়ে রাহুল ধরের পরিবারের লোকেরা কুমারঘাট থানায় ছুটে আসে তার মৃতদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। রাহুল ধরের পরিবারের লোকেরা জানায় রাহুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত রয়েছে রাহুল ধরের শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং এলাকার এক ব্যক্তি। কারণ এই ব্যক্তির সাথে প্রণয় সম্পর্ক রয়েছে রাহুল ধরের স্ত্রীর। মৃত রাহুলের পরিবার ত্রিপুরা সরকার এবং আসাম সরকারের কাছে দাবি জানান, খুনের পেছনে যারা জড়িত তাদের যেতে উপযুক্ত শাস্তি হয়। নাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top