News Flash

  • Home
  • দেশ
  • টাকা মজুতের ব্যাপারে তৃণমূলের বিধায়কদের সতর্ক করা হচ্ছে, দাবি শুভেন্দুর
Image

টাকা মজুতের ব্যাপারে তৃণমূলের বিধায়কদের সতর্ক করা হচ্ছে, দাবি শুভেন্দুর

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.): তৃণমূলের বিধায়কদের ফোন করে বাড়িতে মোটা অংকের নগদ না রাখার পরামর্শ দেওয়া হচ্ছে৷ আর সেটা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত-সহায়ক৷ মঙ্গলবার শিলিগুড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন।

কংগ্রেসের রাজ্যসভার সাংসদের বাংলো থেকে সাড়ে তিনশো কোটির বেশি নগদ বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর৷ অভিযান এখনও জারি৷ এর প্রভাব নাকি ইতিমধ্যে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও পড়েছে৷ এমনটাই দাবি বিধানসভার বিরোধী দলনেতা৷

বিজেপির তরফে এদিন শিলিগুড়িতে একটি বাণিজ্য বৈঠকে আয়োজন করা হয়৷ সেখানে অংশ নিতে উত্তরবঙ্গে আসেন শুভেন্দুবাবু৷

তিনি বলেন, “ওদের সব ঘেঁটে যাওয়ার পর এখন আর কিছু করার নেই৷ এমন সব দুর্নীতি সামনে আসার পর লোকসভা ভোটে ওরা আর মানুষের সমর্থন পাবে না৷’’
মূলত, কংগ্রেস সাংসদ ধীরজ প্রসাদ সাহুর গোপন ডেরা থেকে প্রায় সাড়ে তিনশো কোটির বেশি নগদ এবং ২১টি গাড়ি উদ্ধারের ঘটনা নিয়েই এই মন্তব্য করেন শুভেন্দুবাবু৷ আর সেই সূত্রে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন বিরোধী দলনেতা৷
তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডের সাংসদের কালো টাকা বেরনোর পর, এখন তৃণমূলের বিধায়কদের কাছে ফোন আসছে ৷ কয়লা ‘ভাইপো’র পিএ সব তৃণমূল বিধায়কদের ফোন করে বলছে বাড়িতে টাকা রাখতে না৷ আমার কাছে কয়েকজনের ফোন এসেছিল৷’’
এই সঙ্গে শুভেন্দুবাবুর দাবি, তৃণমূলে এখনও হাতেগোনা কয়েকজন সৎ বিধায়ক রয়েছেন৷ যাঁরা তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাঁদের কয়েকজনই বিরোধী দলনেতাকে ফোনে এই খবর দিয়েছেন৷
সেই হাতেগোনা বিধায়করা কী জবাব দিয়েছেন, তাও শুভেন্দু এ দিন জানান৷ তিনি বলেন, ‘‘ওনারা তার পালটা জবাবও দিয়েছেন। বলেছেন, আপনারা নিজেদের টাকা সামলান৷ আমরা আপনার মতো টাকা কামাতে পারিনি৷ তাই আমাদের নিয়ে ভাবতে হবে না৷’’
মঙ্গলবারই উত্তরবঙ্গ সফর শেষ করে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সেই সফর নিয়ে শুভেন্দুবাবুর দাবি, মমতা উত্তরবঙ্গে যান দু’টি কারণে৷ প্রথম কারণ, ঘুরতে৷ আর দ্বিতীয় কারণ, ভোটের আগে উত্তরবঙ্গের মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ছলনা করতে৷ তবে, বিজেপি তা কখনই হতে দেবে না বলে এ দিন হুঁশিয়ারি দেন শুভেন্দুবাবু৷

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top