News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের কোডার্মা জেলায় কুরিয়ার অফিসে ডাকাতি, গ্রেফতার দুই
Image

ঝাড়খণ্ডের কোডার্মা জেলায় কুরিয়ার অফিসে ডাকাতি, গ্রেফতার দুই

কোডার্মা, ১২ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের কোডার্মা জেলায় কুরিয়ার অফিসে ডাকাতির ঘটনা ঘটেছে। দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। কোডার্মা জেলার তিলাইয়া থানার অন্তর্গত দেবী মাদাম্প রোডে অবস্থিত একম এক্সপ্রেস কুরিয়ার অফিসে ডাকাতির ঘটনা ধরা পড়েছে। লুট হওয়া নগদ ৬১ হাজার টাকাসহ দুই অপরাধীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এসপি অনুদীপ সিং এই তথ্য জানান।

এসপি জানান, ৬ ডিসেম্বর অস্ত্রের ভয় দেখিয়ে ৯৬ হাজার টাকা লুট করেছে ৮ জন অপরাধী। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশ সুপার দিবাকর কুমারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। দলটি মামলাটি বিচার করে অভিযুক্ত বাসুদেব কুমার সাও এবং কমলেশ কুমার সিংকে গ্রেফতার করে। ধৃতদের থেকে ঘটনায় ব্যবহৃত দুটি বাইক, দুটি মোবাইল ফোন, কুরিয়ার অফিস থেকে লুট করা একটি সিপিইউ এবং নগদ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার এসপি বলেন, ধৃতদের বিরুদ্ধে অন্যান্য জেলায়ও মামলা রয়েছে। তিনি জানান, কুরিয়ার কর্মীর যোগসাজশে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top