News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি বিদর্ভেও ইনিংসে পরাজিত ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি বিদর্ভেও ইনিংসে পরাজিত ত্রিপুরা

বিদর্ভ-‌ ৩৩২/‌৭

ত্রিপুরা-‌৭৫ &‌ ১৩৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। টানা তিন ম্যাচে পরাজিত হলো ত্রিপুর। ৩ ম্যাচেই পরাজিত হলো ইনিংসে। ৩ দিনের ম্যাচ শেষ হলো ২ দিনেই। মঙ্গলবার দ্বিতীয় দিনেই ত্রিপুরার ২০ উইকেটের পতন হয়। ত্রিপুরা পরাজিত হয় ইনিংস এবং ১১৯ রানে। অনূর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। গুয়াহাটির এন এফ আর এস এ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিদর্ভের গড়া ৩২২ রানের জবাবে ত্রিপুরা প্রথম ইনিংসে মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। ২৪৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরা সর্বসাকুল্যে দ্বিতীয় ইনিংসে ১৩৮ রান করতে সক্ষম হয়। ১৬ ডিসেম্বর থেকে ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ। প্রথম দিনের ৫ উইকেটে ৩২২ রান নিয়ে খেলতে নেমে এদিন দলীয় আরও ১০ রান যোগ করার পর ইনিংসের সমাপ্তি ঘোষনা করে বিদর্ভ। দলের পক্ষে রাকেশ যাদব ৪৯ রান করে। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ত্রিপুরা মাত্র ৭৫ রান করতে সক্ষম হয়। রাজ্যদলের পক্ষে রিয়াদ হুসেন ৭৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬, দ্বীপ দেব ৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ এবং দেবজ্যোতি পাল ৩৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। বিদর্ভের পক্ষে জয়শ জগদীশ খুমব্রে ২৩ রানে ৫ টি এবং সারভেশ ইখানকার ১৬ রানে ৩ টি উইকেট দখল করে। ২৪৭ রানে পিছিয়ে থেকে ফলোঅনে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের উপর আবার স্ট্রিম রোলার চাপায় জয়শ জগদীশ খুমব্রে। জয়শের তান্ডবে দিশেহারা হয়ে পড়ে ত্রিপুরা শিবির। তখনই ‘বুধির দূর্গে একা কুম্ভ‌’ হয়ে লড়াই করে রিয়াদ হুসেন। রিয়াদ ১১৫ বল খেলে ১৫ টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রান করে। এছাড়া ত্রিপুরার পক্ষে শঙ্খদীপ সেন ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ , সুজিত ঋষি দাস ১৩ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫‌  এবং দ্বীপ দেব ১২ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। বিদর্ভের পক্ষে জয়শ জগদীশ খুমব্রে ৬২ রানে ৬ টি এবং স্পর্শ বারকার ২২ রানে ৩ টি উইকেট দখল করে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top