News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেট : শতদলকে হারিয়ে জয়ে ফিরলো জি.বি প্লে সেন্টার
Image

ছোটদের ক্রিকেট : শতদলকে হারিয়ে জয়ে ফিরলো জি.বি প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে শতদলকে আটকে দিলো জিবি প্লে সেন্টার। মঙ্গলবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এই ঘটনা ঘটলো। টস জিতে জিবি প্লে সেন্টার প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে নির্ধারিত ৪০ ওভার খেলতে পারে নি জিবির ব্যাটসম্যানরা। ২৯.২ ওভারে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জিবির রান দাঁড়ায় ৯৬এ। ব্যাটে জিবির পক্ষে ঋদ্ধিমান দাস ৩৩, অনিস দেবনাথ ১৪, রাজদীপ দেব ১১ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৮ রানের। বল হাতে শতদলের পক্ষে অঙ্কিত দাস একাই পাঁচটি উইকেট ভাঙে বিপক্ষের। এছাড়া তনয় দেবনাথ তিনটি এবং একটি উইকেট নেয় পাপাই দাস। পাল্টা খেলতে নেমে শতদল সংঘ ৩৬.৩ ওভারে ১০ উইকেটের বিনিময়ে ৪২ রানই করতে সক্ষম হয়। ব্যাটে একমাত্র অঙ্কিত দাসই উল্লেখযোগ্য মেজাজে ৩২ রান করে। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দু অংকের রান করতে পারে নি। সুবাদে ৫৪ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো জিবি প্লে সেন্টার। বিজয়ী দলের পক্ষে রুদ্র দাস একাই মাত্র তিন রান দিয়ে পাঁচটি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া দেবাংশু পাল দুটি এবং একটি করে উইকেট নেয় ঋদ্ধিমান দাস , রাজদীপ দেব এবং অনিস দেবনাথরা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top