News Flash

  • Home
  • খেলা
  • টানা চার ম্যাচে জয়ী চাম্পামুরা অসহায় আত্মসমর্পণ দশমী ঘাটের
Image

টানা চার ম্যাচে জয়ী চাম্পামুরা অসহায় আত্মসমর্পণ দশমী ঘাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।। চাম্পামুড়ার কাছে অসহায় ভাবে আত্মসমর্পন করে বসলো দশমিঘাট কোচিং সেন্টার। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে মঙ্গলবার তালতলা স্কুল গ্রাউন্ডে চাম্পামুরা কোচিং সেন্টারের মুখোমুখি হয় দশমীঘাটের। ম্যাচে চাম্পামুরা শিবির ৮৩ রানের ব্যবধানে হারিয়ে দিলো দশমিঘাট শিবিরকে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চাম্পামুরা শিবির। ব্যাট করতে নেমে ৩৮.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১১০ রান। ব্যাটে দলের পক্ষে শুভজিত ভট্টাচার্জ ৩৫, রাহুল তামাং ১৬, রণদীপ দাস ১২, অর্পিত দেবনাথ ১৪ রান করে। বল হাতে দশমীঘাটের পক্ষে তিনটি করে উইকেট নেয় জয়ন্ত সাহা ও শুভম গনরা। এছাড়া রাতুল দে দুটো এবং একটি করে উইকেট নেয় আয়ুশ বণিক ও প্রীতম সরকাররা। জয়ের জন্য দশমিঘাটের সামনে টার্গেট দাঁড়ায় ১১১ রানের। যাকে তাড়া করতে নেমে দশমিঘাট দল শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এই চাপ আর শেষ পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি দল। সুবাদে ২৩.১ ওভারে সব উইকেটের বিনিময়ে মাত্র ২৭ রানই করতে সক্ষম হয়। ফলে পরাজয় হজম করেই মাঠ ছাড়তে হলো দশমিঘাট কোচিং সেন্টারকে। বিজয়ী দলের হয়ে অর্পিত দেবনাথ তিনটি, দুটো করে উইকেট দখল করে অয়ন দেবনাথ ও তানিস্ক চক্রবর্তীরা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top