News Flash

  • Home
  • দেশ
  • “বাংলাই দেশকে নেতৃত্ব দেবে”, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

“বাংলাই দেশকে নেতৃত্ব দেবে”, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.): “আমরা দেশকে নেতৃত্ব দেব। বাংলাই দেশকে নেতৃত্ব দেবে।” প্রধানমন্ত্রী মোদীর সঙ্ঘে প্রস্তাবিত বৈঠক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ কেউ লোক কাজ ফেলে রাখেন। আমরা এটা পছন্দ করি না। বাংলায় যা হয়েছে, অনেক দেশে তাই হচ্ছে।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমি চাই উত্তরবঙ্গে শিল্পায়ন হোক। উত্তরবঙ্গে অনেক তথ্যপ্রযুক্তি শিল্প হোক। যাতে পড়ুয়ারা কম্পিউটার নিয়ে পড়ে চাকরি করতে পারে। আমি চাই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হোক। অনেক পর্যটনকেন্দ্র হবে। আগামী দিনে অনেক সুফল পাবেন।”

মুখ্যমন্ত্রী বলেন, “বাইরে কেউ বিপদে পড়লে আমরা তাঁকে সাহায্য করি। যে যেখানে আছেন, আমরা দেখে নেব। ইউক্রেনে এ যাঁরা ডাক্তারি পড়তেন, তাঁদের কেন্দ্রীয় সরকার বলেছিল কিছু করবে না। কিন্তু আমি করলাম। এখন তাঁরা আমার পথকে বেছে নিয়েছেন। মনে ভরসা রাখুন।”

এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান থেকেই ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।

উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। উদ্যোক্তারা জানান, এদিনের অনুষ্ঠান থেকে ১২ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top