News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চলতি বছরের সাইকেল বিলির অনুষ্ঠান শুরু
Image

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চলতি বছরের সাইকেল বিলির অনুষ্ঠান শুরু

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.): গ্রামেগঞ্জে যানবাহনের অভাবে স্কুল ছাড়ত অনেক পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভেবেই চালু করেছিলেন ‘সবুজ সাথী’ প্রকল্প। এই প্রকল্পে সাইকেল পেয়ে স্কুলে যাওয়া সহজ হয়। মঙ্গলবার থেকে চলতি বছরের সাইকেল বিলির অনুষ্ঠান শুরু হল।

এবার ৭ হাজার ৭৭৬টি স্কুল ও মাদ্রাসার নবম শ্রেণির পড়ুয়া ১২ লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার। ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত পড়ুয়ার কাছে পৌঁছে যাবে সাইকেল।

সবুজসাথীর পাশাপাশি পড়ুয়াদের পড়াশোনা যাতে বন্ধ না হয় তার জন্য মেধাশ্রী প্রকল্পও চালু করে রাজ্য সরকার। চালু হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। উচ্চশিক্ষার জন্য যেখান থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন পড়ুয়ারা। এছাড়াও মেয়েদের বিয়ের আগে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য রয়েছে রাজ্যের রূপশ্রী প্রকল্পও। যাতে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।

এদিন মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রীর থেকে আর্থিক সহায়তা নিতে হাজির হয়েছিলেন অনেকে। তাঁদের মধ্যে ছিলেন দুই সদ্য বিবাহিতা তরুণীও। মুখ্যমন্ত্রীর কথায়, “১৩ দিনের সদ্যজাতকে নিয়ে আমার কাছে এসেছিল। আবেদন করলে সকলেই এভাবে সরকারি সহায়তা পাবেন।”

তাঁর সরকার বিরুদ্ধে কর্মসংস্থান তৈরি না করার একাধিক অভিযোগ রয়েছে বিরোধীদের। তৃণমূল সরকারে আমলে রাজ্যে আসেনি কোনও বড় শিল্পও। সেই নিয়ে এদিন মুখ খুলছেন মমতা। একইসঙ্গে বাংলার ছেলেমেয়েদের মেধার প্রশংসা করেছেন তিনি।

মমতা বলেন, ‘কেন্দ্রের বর্তমান সরকারের আমলে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে। আর আমাদের সরকারের আমলে বেকারত্ব ৪০ শতাংশ বেড়েছে… বাংলার ছেলে মেয়েরা মেধাবী, তাঁদের দক্ষতা রয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top