News Flash

  • Home
  • দিনের খবর
  • বস্তি, উদ্বাস্তু কলোনির নতুন নাম চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

বস্তি, উদ্বাস্তু কলোনির নতুন নাম চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.): বস্তি, উদ্বাস্তু কলোনির নতুন নাম চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বস্তি হল ‘উত্তরণ’। আর উদ্বাস্তু কলোনি হল ‘স্থায়ী ঠিকানা’।

মঙ্গলবার শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মঙ্গবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগে আমরা বস্তি এলাকা বলতাম। কথাটা ভালো লাগে না শুনতে। তাঁদের ছেলে মেয়েরা অনেক ভালো পড়াশোনা করছে। তাঁরা অনেক ভালো মানুষ। গরীব হওয়াটা অপরাধ নয়। তাই তাঁদের আমরা নাম দিচ্ছি উত্তরণ। এক একটা বস্তির নম্বর দিয়ে উত্তরণ বলে নামকরণ করা হবে। আর উদ্বাস্তু কলোনির নাম হবে স্থায়ী ঠিকানা।’

প্রসঙ্গত, এর আগে কলকাতায় বস্তিগুলিকে ‘উত্তরণ’ নাম দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ ব্যাপারে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষয়টি যাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যকরী হয় সে ব্যাপারে এদিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে বস্তিগুলিকে ‘উত্তরণ’ এবং উদ্বাস্তু কলোনিকে ‘স্থায়ী ঠিকানা’ নাম দেওয়ার নির্দেশ দেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে।

উদ্বাস্তু কলোনির ব্যাপারে সোমবার আলিপুরদুয়ার জেলা থেকেও বিশেষ বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দাকে রাজ্য সরকারের তরফে পাট্টা দেওয়া হয়েছে।

সেই কারণে উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের কেউ বলতে পারবেন না তাঁরা বাইরে থেকে এসেছেন। তাঁরা ওখানকার স্থায়ী বাসিন্দা বলার জন্যেই পাট্টা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এদিন, শিলিগুড়ি থেকেই একাধিক উন্নয়ন মূলক প্রকল্পের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top