News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাইবার ক্রাইম এবং ড্রাগসের অপব্যবহার নিয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত ধর্মনগরে 
Image

সাইবার ক্রাইম এবং ড্রাগসের অপব্যবহার নিয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত ধর্মনগরে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ নভেম্বর : মঙ্গলবার ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ও রাজ্য আরক্ষা দপ্তরের উদ্যোগে সাইবার ক্রাইম এবং ড্রাগসের অপব্যবহার নিয়ে একদিনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা ডিআইজি মনচার ইপে্পর এবং উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

 মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই সচেতনতা শিবির মূলত অনুষ্ঠিত হয়। যেভাবে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমের ফক্করে পড়ে মানুষ সর্বস্ব হারাচ্ছে এবং নিঃস্ব হয়ে পুলিশের কাছে যাচ্ছে তা থেকে মানুষকে বাঁচাতে এই শিবিরের আয়োজন করা হয়। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ডিআইজি বলেন ভারতের ৬৬ শতাংশ জনগণই হচ্ছে ৩৫ বছরের নিচে। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেশি যুবশক্তি রয়েছে বর্তমানে ভারতের কাছে। এই যুবশক্তিকে নির্ভর করে ভারত পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যে স্বপ্ন দেখছে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য প্রচুর বিদেশী শক্তি সুযোগ খুঁজে বেড়াচ্ছে। আর যুব শক্তিকে ড্রাগসের কবলে ফেলে দিতে পারলে তাদের আকাঙ্খিত আশা পূরণ হয়ে যাবে। 

একদিকে চীন, পাকিস্তান এবং উত্তর পূর্বাঞ্চলের তিন দিকেই বিদেশি শক্তি গুলি উৎপেতে বসে আছে কেমন করে ভারতের যুব সমাজকে ড্রাগসের কবলে ফেলে নষ্ট করে দিয়ে ভারতের ভবিষ্যতের যে অর্থনীতির সমৃদ্ধির চিন্তাধারা তা ধূলিসাৎ করে দিতে। তাই কোনোভাবেই যাতে কোন ধরনের প্রলোভনে পড়ে যুব সমাজ ড্রাগসে আসক্ত না হয় তার প্রতি সজাগ থাকার জন্য সচেতন করা হয়। তাছাড়া ইদানিং কালে যেসব সাইবার ক্রাইমের খপ্পরে পড়ে মানুষ সর্বস্ব হয়েছে সেগুলি কেমন করে হয়েছে বা তাদেরকে কেমন করে বাঁচানো সম্ভব হতো তাই নিয়ে এক দীর্ঘ আলোচনা আয়োজন করা হয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top