News Flash

  • Home
  • দেশ
  • উল্টোডাঙায় মার্বেল গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Image

উল্টোডাঙায় মার্বেল গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.) : উল্টোডাঙার মার্বেল গুদাম জ্বলছে দাউদাউ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। দমকলের ৫টা ইঞ্জিন সমান তালে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়।

মঙ্গলবার উল্টোডাঙার মুরারিপুকুর এলাকার একটি মার্বেল গুদামে আগুন লাগে। ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ। আগুন দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ৫টা ইঞ্জিন। আশপাশের বহুতল বাড়ি থেকে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। গুদামের ভেতরেও ঢোকেন কয়েকজন। তবে গুদামের মধ্যে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এলাকার চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন যাতে আশপাশের বহুতলে ছড়িয়ে না পড়ে সেটাই দেখেন তাঁরা। দুপুর ১টা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আরও দমকলের ইঞ্জিন আনার জন্য খবর দেওয়া হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top