News Flash

  • Home
  • দেশ
  • আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুরনো নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে
Image

আনিস খানের রহস্য মৃত্যুর ঘটনায় পুরনো নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে

কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.): আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ছাত্রনেতার বাবা সেলিম খান। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। মঙ্গলবার ওই মামলায় পরিবারের আর্জি খারিজ করে আদালতের পুরনো নির্দেশই বহাল রাখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সিবিআই তদন্ত নয়। ছাত্র নেতা খুনের মামলায গঠিত সিট তদন্তের কাজ চালিয়ে যাবে। ৯ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে।

সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু চার্জশিটে অনেক অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাই ছাত্রনেতার পরিবার চায়, বিচারপতি তাঁদের আবেদন আরও এক বার বিবেচনা করে দেখুক। আনিস খানের পরিবারের তরফে হাইকোর্টে জানানো হয়, সিআইডি তদন্তের উপর তাঁরা ভরসা করতে পারছেন না। রাজ্যের তদন্তকারী সংস্থা যে তদন্ত করছে, তাতে ত্রুটি রয়েছে।

ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পরিবার শীর্ষ আদালতে যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top