News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, ২০ ডিসেম্বর মোদী-মমতা বৈঠক
Image

দিল্লির দরবারে মুখ্যমন্ত্রী, ২০ ডিসেম্বর মোদী-মমতা বৈঠক

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর সঙ্গে দেখা করার জন্য সময় দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া অর্থের দাবিতে আগামী ১৭ ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ ২০ তারিখ সেই সব দাবিদাওয়া আদায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ নবান্ন সূত্রে মঙ্গলবার এই খবর জানা গিয়েছে৷ ওইদিন বেলা ১১টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী৷

সূত্রের খবর, প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর এই বৈঠক সংসদ ভবনে হতে চলেছে৷ এদিকে এই বৈঠকের আগের দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হওয়ার কথা৷ তারপর বুধবারই সংসদ ভবনে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী৷

৬ ডিসেম্বর তিনি ৭ দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন৷ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার মানুষের দাবি আদায়ে সরব হয়েছেন৷ ১০ ডিসেম্বর আলিপুরদুয়ার থেকে তিনি বলেন, “বাংলার মানুষের টাকা দিন, না হলে গদি ছাড়ুন৷” এর আগেও অক্টোবর মাসে একশো দিনের কাজ-সহ আরও একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকার দাবিতে দিল্লিতে ধরনা কর্মসূচি করেছে তৃণমূল নেতৃত্ব৷ সেবার তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top