News Flash

  • Home
  • দিনের খবর
  • কার্শিয়াং থেকে শিলিগুড়িতে আসার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস
Image

কার্শিয়াং থেকে শিলিগুড়িতে আসার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস

শিলিগুড়ি, ১২ ডিসেম্বর (হি.স.) : কার্শিয়াং থেকে শিলিগুড়িতে আসার পথে রোহিনীর কার্গিল দারা এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই সরকারি বাস। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে, কার্শিয়াং থেকে সমতলে নামার সময় কার্গিল দারা এলাকায় হঠাৎই বাসের ব্রেক ফেল হয়ে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একেবারে খাদের কিনারে চলে যায়। সেখানেই বাসটি আটকে পড়ে। প্রাণ বাঁচাতে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় এক শিশু ও এক ব্যক্তি চোট পান। দু’জনকে কার্শিয়াং হাসপাতালে পাঠানো হয়। জানা গেছে, এদিন বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। শিলিগুড়ি যাওয়ার পথে হঠাৎই ব্রেক ফেল হয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও দুর্ঘটনার পরই যাত্রীদের কোনওরকমে বাস থেকে নামানো হয়’ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top