News Flash

  • Home
  • দেশ
  • বালুরঘাট পুরসভার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির
Image

বালুরঘাট পুরসভার দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপির

বালুরঘাট, ১২ ডিসেম্বর (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে শামিল বিজেপি। মঙ্গলবার বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। পুরসভার একাধিক বেহাল পরিষেবা ও নানা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন তাঁরা।

বিজেপির অভিযোগ, বালুরঘাট শহরে মোটর কালীমন্দির নির্মাণ হচ্ছে। সেই মন্দিরের জায়গায় প্রোমোটারি করা হচ্ছে। সেই বিষয়ে যুক্ত পুরসভা। এছাড়াও দীর্ঘদিন ধরে বালুরঘাট শহরের ইলেক্ট্রিক চুল্লি বিকল হয়ে রয়েছে। পুরসভার পরিষেবা নামমাত্র। শহরের বিভিন্ন এলাকায় আবর্জনাস্তূপ। বিক্ষোভকারীরা জানান, বালুরঘাটে মোটর কালীমন্দির নির্মাণের নামে প্রোমোটারি করা হচ্ছে। বালুরঘাট খিদিরপুর শ্মশানে প্রায় ছ’মাস ধরে বৈদ্যুতিক চুল্লি বিকল অবস্থায় পড়ে রয়েছে। এরই প্রতিবাদে এদিন আট দফা দাবিতে পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ডেপুটেশন দেওয়া হয় বিজেপির তরফে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top