News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের নাম হওয়া উচিত দুর্নীতির দল : কিরেন রিজিজু
Image

কংগ্রেসের নাম হওয়া উচিত দুর্নীতির দল : কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেসের নাম হওয়া উচিত দুর্নীতির দল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কংগ্রেসকে কটাক্ষ করে একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাসস্থান থেকে বিপুল পরিমান অর্থ উদ্ধার প্রসঙ্গে দেশের সর্বস্তরে সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন।

তিনি বলেন, এই দলের (কংগ্রেস) নাম হওয়া উচিত ছিল দুর্নীতির দল। কংগ্রেস ও তাঁর জোট ‘আইএনডিআই’-এর অনেক নেতা দুর্নীতির সঙ্গে জড়িত বলেও এদিন উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের কেউ কারাগারে আবার কেউ জামিনে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী এদিন জোর দিয়ে বলেন, মোদীর গ্যারান্টি জনগণের সেবার গ্যারান্টি। এই গ্যারান্টির জোরে দুর্নীতিবাজদের ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস দুর্নীতিবাজদের সঙ্গে আছে। ধীরজ সাহুর সঙ্গে রাহুল গান্ধীর ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে কিরেন রিজিজু বলেন, নগদ কেলেঙ্কারির বিষয়ে কংগ্রেসের জবাব দেওয়া উচিত ছিল। এই বিষয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী এবং তাদের গঠিত নতুন বিরোধী জোটের সমস্ত নেতারা নীরবতা বজায় রেখেছেন বলেও তিনি অভিযোগ করেন। কংগ্রেসের নীতি হল লুট করা। রিজিজু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের দুর্নীতির এই রোগ নিরাময়ের গ্যারান্টি নিয়ে এসেছেন।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top