News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কার্যালয় পরিদর্শনে মন্ত্রী, ২ কর্মীকে শোকজ নোটিশ দেওয়ার নির্দেশ 
Image

প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কার্যালয় পরিদর্শনে মন্ত্রী, ২ কর্মীকে শোকজ নোটিশ দেওয়ার নির্দেশ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর :  সোমবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয় পরিদর্শনের যান সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিনের আচমকা পরিদর্শনে গিয়ে কর্মীদের চরম অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। 

এদিন পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, তিনি এক দুজন কর্মীর অনিয়ম লক্ষ্য করেছেন। তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়ার জন্য দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, যতক্ষণ না পর্যন্ত অভিযুক্ত দুই কর্মচারী সঠিক জবাব দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের বেতন আটকে রাখার।

 তিনি আরো বলেন পরিদর্শনে এসে  কোনভাবেই সরকারি অর্থ ব্যয় করা যাবে না। সঠিকভাবে জনগণের কাছে সুযোগ-সুবিধা পৌঁছাতে হবে। এবং যারা চাকরি করছে তাদের অবশ্যই সরকারি নিয়মকানুন মেনে চলতে হবে বলে জানান মন্ত্রী।

মন্ত্রীর কথায়, মন্ত্রিসভায় বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় মানুষের স্বার্থে। সেগুলো কতটা বাস্তবায়ন হচ্ছে সে বিষয়ে খোঁজখবর নিতে এসেছেন তিনি। তবে তিনি পরিদর্শনে গিয়ে ১০০‌ শতাংশ খুশি হতে পারেনি বলে জানান। তবে অফিসের কর্মসংস্কৃতি আগে থেকে অনেকটাই ফিরেছে। দপ্তরের ১০০ শতাংশ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনার জন্য এ ধরনের পরিদর্শন আগামী দিনেও অব্যাহত থাকবে। 

 এদিনের সফরকালে তার সঙ্গে এদিন ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বি চঞ্চল।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top