News Flash

  • Home
  • দিনের খবর
  • বাসন্তী হাইওয়েতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পথচারীর
Image

বাসন্তী হাইওয়েতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু দুই পথচারীর

উত্তর ২৪ পরগনা, ১১ ডিসেম্বর (হি.স.) : বাসন্তী হাইওয়েতে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পথচারীর। বসিরহাটের ওই রাজ‍্য সড়ক ৩এ মিনাখাঁ থানার বামনপুকুর ও মিনাখাঁ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। তদন্তে নেমেছে পুলিশ।

প্রথম ঘটনাটি ঘটে খ্রীষ্টান পাড়া মোড় এলাকায় । মৃতের নাম অজয় কুমার পাইক (৬০)। জানা গিয়েছে, সোমবার সকালে রাস্তা পেরচ্ছিলেন অজয়বাবু। সেই সময় মালঞ্চগামী একটি দ্রুতগতির একটি চারচাকা গাড়ি ধাক্কা দেয় তাঁকে। দুর্ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যক্তি।

দ্বিতীয় ঘটনাটি ঘটে মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের কুশাংড়া এলাকায়। সেখানে রাস্তা পার করছিলেন বছর ষাটের নিতাই দাস। দ্রুত গতিতে আসা ঘটকপুরগামী একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে।

দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে যায় দুই পথচারী বৃদ্ধ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসকেরা দুই পথচারী বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। গাড়ি দু’টির তদন্ত শুরু করেছে মিনাখাঁ থানার পুলিশ।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top