News Flash

  • Home
  • দিনের খবর
  • মানিকতলার বাড়ি থেকে উদ্ধার নবম শ্রেণির ছাত্রীর দেহ
Image

মানিকতলার বাড়ি থেকে উদ্ধার নবম শ্রেণির ছাত্রীর দেহ

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : মানিকতলার বাড়ি থেকে নবম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে। রবিবার রাতে এই ঘটনা ঘটে ফুলবাগান থানা এলাকার মানিকতলা মেন রোডে। তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ।

জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ বাড়িতেই ছিল ইন্দ্রাণী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ওই ছাত্রী। কিন্তু অনেকক্ষণ ধরে সাড়াশব্দ না পেয়ে তার কাকা খোঁজ করেন। ছাত্রীর ঘরে গিয়ে তিনি দেখেন, গলায় ওড়নার ফাঁস লাগিয়ে সিলিংয়ে কাঠের বিম থেকে ঝুলছে তার দেহ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পরিবার সূত্রে খবর, মাস দুই ধরে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছিল। বন্ধুদের সঙ্গেও তেমন কথাবার্তা বলত না। তা নিয়ে মা-বাবা বার বার জিজ্ঞাসা করলেও কোনও উত্তর পাননি। কিন্তু সেই হতাশা থেকে মেয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পাচ্ছেন না তাঁরা। মেয়েকে এভাবে হারিয়ে শোকে পাথর তার পরিবারের সকলে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026

দুর্গাপুজোর আগেই রাজ্য বিজেপিতে ফের সাংগঠনিক রদবদলের সম্ভাবনা

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): দুর্গাপুজোর আগেই পশ্চিমবঙ্গ বিজেপিতে ফের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের খবর,…

ByByNews Desk Jul 30, 2026

হাবড়ায় সহকর্মীকে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া থানার এলাকায় এক মহিলা সহকর্মীকে ব্যক্তিগত ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে…

ByByNews Desk Jul 30, 2026

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top