News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি : চাপে ত্রিপুরা বিশাল স্কোরের লক্ষ্যে এগুচ্ছে বিদর্ভ
Image

বিজয় মার্চেন্ট ট্রফি : চাপে ত্রিপুরা বিশাল স্কোরের লক্ষ্যে এগুচ্ছে বিদর্ভ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। বিশাল স্কোরের লক্ষ্যে এগুচ্ছে বিদর্ভ। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বিদর্ভের সামনেও আত্মসমর্পণের লক্ষ্যে এক প্রকার নীল ডাউন হয়ে গেছে। প্রথম দিন পুরোটা ব্যাটিং উপভোগ করেছে বিদর্ভ। ৫ উইকেট হারিয়েছে তবে ৩ শতাধিক রান সংগ্রহ করে অনেকটা সাবলীল। শুধু তাই নয় আগামীকাল দ্বিতীয় দিনের প্রায় অর্ধেক সময়ের মধ্যে পাহাড় প্রমাণ রান গড়বে। চ্যালেঞ্জ ছুড়ে দেবে ত্রিপুরার সামনে। বলবে ক্ষমতা থাকলে ইনিংস হারের তকমা গা থেকে ঝেড়ে দেখাও। আতঙ্কে জুবুথুবু বিজয় মার্চেন্ট ট্রফির ত্রিপুরার ক্রিকেটাররা প্রথম ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংস সহ ২৩৭ রানে পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ইনিংস সহ ৬০ রানের ব্যবধানে হেরে বিদর্ভের কাছেও ট্র্যাডিশনাল পরাজয়ের প্রহর গুনছে। গুয়াহাটিতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের স্টেডিয়ামে আজ, সোমবার ম্যাচ শুরুতে টস জিতে বিদর্ভ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর ৮৯ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ক্রীশ সোনকারসের ১১৫ রান, যশ চৌদের ৫২ রান, সরবেশ ইকহানকারের ৫১ রান উল্লেখযোগ্য। দক্ষ যাদব ৪৫ রানে এবং জয়েশ জগদীশ ৬ রানে উইকেটে রয়েছে। ত্রিপুরা দলের নীতিশ কুমার সাহানি দুটি এবং রিয়াদ হোসেন, দেবজ্যোতি পাল ও জয়দীপ দত্ত একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top