News Flash

  • Home
  • দিনের খবর
  • এজি না থাকায় মামলার শুনানি হচ্ছে না, মনে করছে হাই কোর্টের প্রধান বিচারপতি
Image

এজি না থাকায় মামলার শুনানি হচ্ছে না, মনে করছে হাই কোর্টের প্রধান বিচারপতি

কলকাতা, ১১ ডিসেম্বর, (হি.স.): ১০০ দিনের কাজ নিয়ে জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) পদ ফাঁকা থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

তিনি জানান, মনে হচ্ছে রাজ্যের এজি নেই বলে সমস্যা হচ্ছে। যাই হোক, রাজ্যের কৌঁসুলি (গর্ভর্মেন্ট প্লিডার)-কে বিষয়টি অবগত করা হোক। অন্য আইনজীবী বা বিকল্প ব্যবস্থা নেওয়া হোক রাজ্যের পক্ষ থেকে।
গত ১০ নভেম্বর প্রবীণ আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রাজ্যের এজি পদ থেকে ইস্তফা দেন। তার পর থেকে ওই পদটি ফাঁকা পড়ে রয়েছে। সোমবার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ১০০ দিনের বকেয়া টাকা আটকে রয়েছে। এর ফলে যাঁরা কাজ করেছেন, তাঁরা মজুরি পাচ্ছেন না। আদালত আগে নির্দেশ দিয়েছিল। কিন্তু এখন শুনানি হচ্ছে না। মামলাটির দ্রুত শুনানি করা হোক। কারণ, গরিব মানুষ কাজ করে টাকা পাচ্ছেন না।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top