News Flash

Image

মঙ্গলবার হাইলাকান্দি মণিপুর-নিষ্কর ও কাটলিছড়া পঞ্চায়েতে সংকল্প যাত্রা

হাইলাকান্দি (অসম) ১১ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে পঞ্চায়েত গুলিতে আয়োজিত কার্যসূচির অঙ্গ হিসাবে সোমবার আপিন-রংপুর পঞ্চায়েত এবং সাহাবাদ পঞ্চায়েতে পৃথক পৃথক বিশেষ সভার আয়োজন করা হয়। এই উপলক্ষে উভয় পঞ্চায়েতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণের চিত্র তুলে ধরতে স্টল খোলা হয়। এতে ওই প্রকল্পগুলির যোগ্য হিতাদিকারীদের নামও নথিভুক্ত করা হয় যাতে করে পরবর্তীতে প্রকল্পে তাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সভা গুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়নের ফলে উপকৃত ব্যক্তিরা তাদের সাফল্যের কাহিনী তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রচার গাড়ির মাধ্যমে সমগ্র দেশে প্রকল্প রূপায়ণের ফলে জনসাধারণ কিভাবে লাভবান হচ্ছেন তা তুলে ধরা হয়। এছাড়া এই উপলক্ষে ড্রোনের মাধ্যমে কৃষিকাজে কিভাবে সার ও রাসায়নিক সামগ্রিক প্রয়োগ করা যায় তা প্রদর্শনী করে দেখানো হয়। উভয় পঞ্চায়েতে সোমবারের সংকল্প যাত্রায় ২২০টি আয়ুষ্মান কার্ড বন্টন করা হয়। উল্লেখ্য জেলার বাকি যে কয়টি পঞ্চায়েতে সংকল্প যাত্রা এখনো অনুষ্ঠিত হয়নি সেগুলিতে এখন থেকে আয়ুষ্মান কার্ডও বন্টন করা হবে।

এদিকে আগামীকাল মঙ্গলবার মনিপুর-নিষ্কর পঞ্চায়েত কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় এবং কাটলিছড়া পঞ্চায়েত কার্যালয়ে বেলা দেড়টায় অনুরূপ বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজন করা হয়েছে। এতে প্রশাসনের পক্ষ থেকে অতিথি হিসেবে জেলা পরিষদের সভানেত্রী ফারহানা খানম লস্কর, বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী অধীর নাথ, শামসুল আলম চৌধুরী, পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী, ফিরোজা খানম লস্করকে আমন্ত্রণ জানানো হয়েছে। জনসাধারনকে সংশ্লিষ্ট পঞ্চায়েত সংকল্প যাত্রায় সামিল হবার আবেদন জানানো হয়েছে প্রাশাসন থেকে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top