News Flash

  • Home
  • মুখ্য খবর
  • টাকা ছিনতাই ও মালপত্র লুঠে যোগ, বরখাস্ত কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগ
Image

টাকা ছিনতাই ও মালপত্র লুঠে যোগ, বরখাস্ত কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগ

আগরতলা, ১১ ডিসেম্বর : গত বৃহস্পতিবার জম্পুই সড়কে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই এবং মালপত্র লুঠ করার ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে কাঞ্চনপুর থানার এস আই পূর্ণ মগকে বরখাস্ত করা হয়েছে। ওই ঘটনায় গোটা আরক্ষা প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সুপারি কিনে গাড়ি করে কাঞ্চনপুরের দিকে আসছিলেন তিনজন ব্যবসায়ী। তখন কাঞ্চনপুর থানার নতুনবাড়ি এলাকায় আসতেই পুলিশের পোশাক পরিধান করা দুস্কৃতিকারীরা আটক করে। তাঁদের কাছ থেকে নগদ অর্থ এবং ৩৬ বস্তা সুপারি লুঠ করে নিয়ে গিয়েছে বলে জানা যায়। প্রকাশ্যে ওই ঘটনা আসতেই কাঞ্চনপুর ছুটে গিয়েছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এবং ডিআইজি এল ডারলং। তাঁরা ওই ঘটনার তদন্তে নামে। তদন্তে ওই ঘটনায় কাঞ্চনপুর থানায় কর্মরত পূর্ন মগ নাম উঠে আসে। তারপরই তাকে বরখাস্ত এবং গ্ৰেপ্তার করা হয়েছে।

Releated Posts

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, উদ্ধার ২৪ হাজার ইয়াবা ও ৪২০ ট্যাপেনটাডল ট্যাবলেট

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে কুলুবাড়ী সীমান্ত…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top