News Flash

  • Home
  • দিনের খবর
  • আহমেদাবাদে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ফুটপাটবাসী মহিলার, আহত ১
Image

আহমেদাবাদে ট্রাকের ধাক্কায় মৃত্যু এক ফুটপাটবাসী মহিলার, আহত ১

আহমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) : গুজরাটের আহমেদাবাদে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে একজন ফুটপাতবাসী মহিলার। তাঁর স্বামী গুরুতর আহত হন। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদ শহরের ফুটপাতে নাগরিক সংস্থার একটি ট্রাক মহিলাকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় নাগরিক সংস্থার ট্রাকটি এদিন একটি মাউন্ট করা মেশিন ব্যবহার করে ফুটপাত পরিস্কার করার কাজ করছিল। ট্রাকের চালক চাকার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা দেয়। মৃতার নাম প্রেমিলাবেন (৩৯)। এম-ডিভিশন ট্রাফিক পুলিশ স্টেশনের একজন আধিকারিক জানিয়েছেন, মৃতা দুর্ঘটনার সময় ফুটপাতে রান্না করছিলেন। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ও তাঁর স্বামীকে ধাক্কা দেয়। তাঁর স্বামী প্রাণে বেঁচে গেলেও তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভোর ৫টার দিকে ভাসনা এলাকায়। এই এলাকার ফুটপাতেই এদের বাস ছিল। মহিলার স্বামীকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সোলা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ আধিকারিক জানিয়েছেন, মহিলার মৃতদেহ ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top