News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • এনএফ রেলওয়ের আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেনবার্ষিক উরুস উৎসবের পরিপ্রেক্ষিতে সঞ্জয়গ্রামে দুটি এক্সপ্রেসের স্টপেজ
Image

এনএফ রেলওয়ের আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেনবার্ষিক উরুস উৎসবের পরিপ্রেক্ষিতে সঞ্জয়গ্রামে দুটি এক্সপ্রেসের স্টপেজ

গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) আরও কয়েকটি একমুখী স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই স্পেশাল ট্রেনগুলি রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি, আলিপুরদুয়ার জংশন-পুরী, গুয়াহাটি-উধানা জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করবে। আগামী ১২ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বরের মধ্যে সিঙ্গল ট্রিপের জন্য এই স্পেশাল ট্রেনগুলি চলবে।

এ খবর দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ০৫৮৭৭ রাঙাপাড়া নর্থ-রানি কমলাপতি একমুখী স্পেশাল ট্রেনটি ১২ ডিসেম্বর মঙ্গলবার ০৮.০০ ঘণ্টায় রাঙাপাড়া নর্থ থেকে রওয়ানা দিয়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ০৪.০০ ঘণ্টায় রানি কমলাপতি পৌঁছবে। স্পেশাল ট্রেনটি রঙিয়া জংশন, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি জংশন, বারাউনি জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, ইটারসি জংশন ইত্যাদি হয়ে চলাচল করবে।

ট্রেন নম্বর ০৫৪০১ আলিপুরদুয়ার জংশন-পুরী একমুখী স্পেশাল ট্রেনটি ১২ ডিসেম্বর মঙ্গলবার ০৯.৩০ ঘণ্টায় আলিপুরদুয়ার জংশন থেকে রওয়ানা দিয়ে ১৩ ডিসেম্বর বুধবার ১১.১০ ঘণ্টায় পুরী পৌঁছবে। স্পেশাল ট্রেনটি বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি জংশন, বর্ধমান, খড়গপুর জংশন, ভুবনেশ্বর ইত্যাদি হয়ে চলাচল করবে।

ট্রেন নম্বর ০৫৬৭৯ গুয়াহাটি-উধানা জংশন একমুখী স্পেশাল ট্রেনটি ১২ ডিসেম্বর মঙ্গলবার ২০.৩০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওয়ানা দিয়ে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ১৪.৫০ ঘণ্টায় উধানা জংশন পৌঁছবে। স্পেশাল ট্রেনটি নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি জংশন, কাটিহার জংশন, জবলপুর, খাণ্ডোয়া জংশন ইত্যাদি হয়ে চলাচল করবে।

ট্রেন নম্বর ০৫৪০২ আলিপুরদুয়ার জংশন-পুরী একমুখী স্পেশাল ট্রেনটি ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ০৯.৩০ ঘণ্টায় আলিপুরদুয়ার জংশন থেকে রওয়ানা দিয়ে ১৫ ডিসেম্বর শুক্রবার ১১.১০ ঘণ্টায় পুরী পৌঁছবে। স্পেশাল ট্রেনটি বিন্নাগুড়ি, নিউ জলপাইগুড়ি জংশন, মালদা টাউন, বর্ধমান, ভুবনেশ্বর ইত্যাদি হয়ে চলাচল করবে।

এই রুটগুলিতে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণের জন্য এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

এছাড়া, রেল ভ্রমণকারীদের সুবিধার্থে বার্ষিক উরুস উৎসবের সময় ১৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সঞ্জয় গ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেন নম্বর ১৫৭১৯/১৫৭২০ কাটিহার জংশন-শিলিগুড়ি-কাটিহার জংশন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন এবং ট্রেন নম্বর ১৫৭১০/১৫৭০৯ নিউ জলপাইগুড়ি-মালদা টাউন-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ট্রেনের জন্য অতিরিক্ত দু মিনিটের স্টপেজ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলির যাত্রীদের নিজেদের গন্তব্যস্থলে যাওয়া-আসা করার জন্য এই ট্রেনগুলির নতুন স্টপেজ বিকল্প ব্যবস্থা প্রদান করবে বলে মনে করেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top