News Flash

  • Home
  • দেশ
  • ধীরাজ সাহু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ : মীনাক্ষী লেখি
Image

ধীরাজ সাহু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ : মীনাক্ষী লেখি

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : ধীরাজ সাহু রাহুল গান্ধীর ঘনিষ্ঠ বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি। তিনি শনিবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন। কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাসস্থান থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি।

মীনাক্ষী লেখি তিনবারের রাজ্যসভার সদস্য ধীরাজ সাহুকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর খুব কাছের বলে কটাক্ষ করেছেন। এমনকি ধীরাজ সাহু হল কংগ্রেস দলের মুখ এবং চরিত্র বলেও তোপ দেগেছে বিজেপির মীনাক্ষী লেখি। শনিবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কংগ্রেসের রাজ্যসভার সদস্য ধীরাজ সাহুর কাছ থেকে ৩০০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তাসত্ত্বেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে এবিষয়ে নীরবতা পালন করছেন। এটা থেকে এটাই স্পষ্ট যে কংগ্রেস দুর্নীতির জন্মভূমিতে পরিণত হয়েছে। তিন দিন ধরে চলা অভিযানে এত টাকা পাওয়া গেছে যে আইটি দফতর ১৫৭টি ব্যাগ এনেছে এবং সেই ব্যাগও ওই টাকার অনুপাতে কম পড়েছে। নটি তাক ও টাকা গণনার মেশিন ব্যবহার করে আইটি আধিকারিকরা ক্লান্ত হয়ে পড়লেও নোটের কমতি হয়নি। এটাই কংগ্রেসের চাল, চরিত্র ও চেহারা। যেখানে তাদের মালিকানাধীন বা মদদপুষ্ট সরকার আছে সেখানেই এধরনের অনেক নেতাই তাদের নিজেদের ভাণ্ডার ভরাচ্ছেন। দলীয় হাইকমান্ডেরও নিশ্চয়ই এই টাকায় অংশ রয়েছে, তা না হলে এত টাকা আদায়ের সাহস কার ছিল।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top