News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই, নির্বাচনে তাঁরা মেরুকরণ করে; তোপ অশোক গেহলটের
Image

বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই, নির্বাচনে তাঁরা মেরুকরণ করে; তোপ অশোক গেহলটের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর মতে, বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই। একইসঙ্গে গেহলট যোগ করেছেন, নির্বাচনে মেরুকরণ করে বিজেপি।

গত ৩ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হয়েছে, কংগ্রেসের থেকে মরুরাজ্য ছিনিয়ে নিয়েছে বিজেপি। অথচ এখনও রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে পারেনি বিজেপি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও একই অবস্থা। আর তা নিয়েই শনিবার তোপ দাগলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, “প্রায় ৭-দিন ধরে, তাঁরা (বিজেপি) তিনটি রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারেনি। এই দলে কোনও শৃঙ্খলা নেই। আমরা যদি তাই করতাম, তাহলে তাঁরা আমাদের বিরুদ্ধে কী কী অভিযোগ করত এবং মানুষকে বিভ্রান্ত করত, তা জানি। তাঁরা নির্বাচনে মেরুকরণ করেছে…আমরা নতুন সরকারকে সহযোগিতা করব।”

Releated Posts

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top