News Flash

  • Home
  • দিনের খবর
  • শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছটি দোকান
Image

শ্রীনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছটি দোকান

শ্রীনগর, ৯ ডিসেম্বর (হি.স.) : শ্রীনগরের বাটামালু এলাকায় শনিবার আগুন লেগে ছটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর মেলেনি। শনিবার বাটামালুতে একটি একতলা দোকানে প্রথমে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছয়টি দোকানে ছড়িয়ে পড়লে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার পর দমকলে খবর দেওয়া হয়। দমকল বিভাগের কর্মীরা সঠিক সময়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক সময়ে দমকল কর্মীরা না এলে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে আরও বিপত্তির সৃষ্টি হতো। দমকলের এক আধিকারিক জানান, ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে পুলিশ।

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top