News Flash

  • Home
  • খেলা
  • স্কুল স্পোর্টসের টেবিল টেনিসে পশ্চিম, দক্ষিণের জয়জয়কার
Image

স্কুল স্পোর্টসের টেবিল টেনিসে পশ্চিম, দক্ষিণের জয়জয়কার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার অঙ্গ হিসেবে টেবিল টেনিস টুর্নামেন্ট আজ শুক্রবার শেষ হয়েছে। রাজধানীর এনএসআরসিসি-তে টেবিল টেনিস হল-এ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অল ত্রিপুরা স্টেট স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৯ বালক বিভাগে গোমতী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে সায়ন মজুমদার, সোমরাজ তলাপাত্র, সোমরাজ দেব, কৌশিক দেবনাথ, আয়ুষ দাস। রানার্স হয়েছে পশ্চিম জেলা দল। পশ্চিম জেলার হয়ে যারা খেলেছে দেবার্পন কুন্ডু, দেবজ্যোতি পাল, ঋতুরাজ দাস ও শঙ্খজিৎ রায়। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে দেবার্ঘ আইচ, আদিত্য পাল, প্রমিজ দাস, স্বপ্ননীল রায়, সাইজাক দেববর্মা। রানার্স হয়েছে গোমতী জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শুভদীপ দাস, বিশাল মজুমদার, অখিল ঘোষ, শুভদীপ চৌধুরী, আমন দেবনাথ। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে সিপাহীজলা জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে দেবজিত নমঃ, সমরজিৎ দে, আকাশ দাস, দেবজিৎ আচার্য, অভিজিৎ দাস। রানার্স হয়েছে পশ্চিম জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শুভ্রায়ন রায়, ঋষান দাস, সম্রাট বৈদ্য, মৃন্ময় সরকার। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে সুজাতা পাটারি, আরাধ্যিতা চক্রবর্তী, পিউলী মল্লিক, এলিনা খান, অনামিকা দেবনাথ। রানার্স হয়েছে দক্ষিণ জেলা দল। দলের হয়ে যারা খেলেছে পুষ্পা বিশ্বাস, তানিয়া রায়, সংগীতা দাস। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে পশ্চিম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। দলের হয়ে যারা খেলেছে শবরী রায় বর্মন, সিন্ধুজা দে, শ্রেয়সী রায়, জেনী রায়, অঙ্গনা বন্দ্যোপাধ্যায়। রানার্স হয়েছে সিপাহীজলা জেলা দল। দলের হয়ে যারা খেলেছে শর্মিষ্ঠা দাস ও সুপ্রিয়া নমঃ।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top