News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে মুখিয়ে রয়েছে ভারত : পীযূষ গোয়েল
Image

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে মুখিয়ে রয়েছে ভারত : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার জন্য মুখিয়ে রয়েছে ভারত। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল শুক্রবার বলেছেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য মুখিয়ে রয়েছে। তিনি বলেন, ভারতকে বিশ্বের একটি উৎপাদন ভিত, প্রযুক্তি কেন্দ্র এবং উদ্ভাবন কেন্দ্র হিসাবে তৈরি করাই লক্ষ্য।

এদিন নতুন দিল্লিতে শিল্প সংস্থা ফিকি-র ৯৬-তম বার্ষিক সাধারণ সভা এবং বার্ষিক কনভেনশনে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, অবিশ্বাস্য ভারত ধীরে ধীরে অনিবার্য ভারতে পরিণত হচ্ছে। তিনি বলেন, সমস্ত দেশবাসী ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ২০৪৭ সালের মধ্যে ৩৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার জন্য ১০ গুণ বৃদ্ধির দিকে তাকিয়ে রয়েছে। গোয়েল বলেন, ভারত আত্মনির্ভর হয়ে উঠছে, এমন একটি ভারত যা ভবিষ্যতের ক্ষমতায়ন আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনের দিকে নজর দেয়।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top