News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাইপাস রোড এলাকায় নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন এলাকার জনগণ
Image

বিশালগড় বাইপাস রোড এলাকায় নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন এলাকার জনগণ

আগরতলা, ৮ ডিসেম্বর : বিশালগড় বাইপাস রোড এলাকায় নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন এলাকার জনগণ। এলাকার সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যেই এলাকাবাসী এ ধরনের অভিযানে সামিল হয়েছেন।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, বিশালগড় লকডাউন বাজার এলাকায় প্রতিনিয়তই বাইপাস সড়কে ছিনতাই সহ নানা অসামাজিক কাজকর্ম সংঘটিত হচ্ছে। ফলে রাতে এই সড়ক দিয়ে যাতায়াত করা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে উঠেছে। এলাকায় বসবাসকারী জনগণ এসব বিষয় নিয়ে সোচ্চার হয়ে উঠেছেন। এ ধরনের কার্যকলাপ এলাকাবাসী এলাকার বিধায়ককে অবগত করেছেন।  শুক্রবার তারা এলাকার বেশ কয়েকজন নেশাখোর ও নেশাকারবরীর বাড়ির বাড়ির বাড়িতে তারা হানা দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাবাসী আরও জানিয়েছেন ,বেশ কিছুদিন ধরেই এলাকায় নেশা কারবারি ও নেশাখোরদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়ে পুলিশকে অবগত করা হলেও পুলিশ কঠোর কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে তাদের অভিযোগ। সে কারণে বাধ্য হয়েই তারা এলাকার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষে এ ধরনের অভিযানে সামিল হয়েছেন বলে জানিয়েছেন। আগামী দিনগুলিতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।

Releated Posts

শিক্ষক সংকটে কাঞ্চনবাড়িতে ছাত্র-অভিভাবকদের পথ অবরোধ, স্কুলের গেটে তালা

আগরতলা, ২০ আগস্ট: তীব্র শিক্ষক সংকটের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তপ্ত হয়ে উঠল কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি ধনসিংহ চৌধুরী ইংলিশ…

ByByReshmi Debnath Aug 20, 2026

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ি পুড়ে ছাই

কৈলাসহর, ২০ আগস্ট: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসত ঘর। কৈলাসহর গৌরনগর ব্লকের ধলিয়ারকান্দি গ্রামের বাসিন্দা বিধান চৌধুরীর…

ByByReshmi Debnath Aug 20, 2026

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top