News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা-আখাউড়া রেল সংযোগ : আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু
Image

আগরতলা-আখাউড়া রেল সংযোগ : আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু

আগরতলা, ৮ ডিসেম্বর : বাংলাদেশের সাথে রেল সংযোগ এখন শুধুই কিছু সময়ের অপেক্ষা। বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে সফলতার সাথে গত ৩০ অক্টোবর এসে পৌছেছিল নিশ্চিন্তপুর স্টেশনে। এখন আগরতলা স্টেশন পর্যন্ত ট্রেন পৌছে দেওয়ার কাজ জোরকদমে চলছে। আজ থেকে আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু হয়েছে। তিন দিন ওই সিগন্যালিং-র কাজ চলবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে জানিয়েছে। 

প্রসঙ্গত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গত ৩০ অক্টোবর আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে পা বাড়িয়েছিল আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। বহু প্রতীক্ষিত এই প্রকল্প চূড়ান্ত পর্যায়ে এসে পৌছেছে। তাই ওইদিন বাংলাদেশের গঙ্গাসাগর স্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত পরীক্ষামূলক পণ্যবাহী ট্রেন চলেছে। চারটি বগি নিয়ে ওই ট্রেন সেদিন সাড়ে বারটায় ভারত-বাংলা সীমান্তে এসে পৌছেছিল। গঙ্গাসাগর স্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ওই ট্রেন ৮.১ কিমি পথ অতিক্রম করেছে। উৎসাহী বহু স্থানীয় মানুষ সীমান্তে এবং নিশ্চিন্তপুর স্টেশনে দাড়িয়ে ওই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী থেকেছেন।

২০১০ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছিল। কিন্তু, মাঝে সারা বিশ্বে করোনার প্রকোপের প্রভাব ওই প্রকল্পেও পড়েছে। করোনার জেরে রেল লাইন নির্মাণ কাজে বিলম্ব হয়েছে।

ওই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১২.২৪ কিমি। তাতে, ভারতের অংশে ৫.৪৬ কিমি এবং বাংলাদেশের অংশে ৬.৭৮ কিমি রেলপথ রয়েছে। ভারত থেকে রওয়ানা দিলে বাংলাদেশে প্রথম গঙ্গাসাগর স্টেশন ছুবে। আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে ভারতের অংশে ৮৬২.৫ কোটি টাকা খরচ হয়েছে। প্রকল্পের কাজ সম্পূর্ণভাবে সমাপ্ত হতে খরচ আরও কিছুটা বাড়বে। দুই দেশের প্রধানমন্ত্রী গত ১ নভেম্বর ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। 

আজ থেকে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পে আগরতলা স্টেশন পর্যন্ত সিগন্যালিং-র কাজ শুরু হয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে ওই কাজ। ফলে, রাজ্যে রেল পরিষেবা সামান্য বিঘ্নিত হয়েছে। এই তিনদিন আগরতলা-সাব্রুম রুটে দুইটি ডেমু ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া, আগরতলা-ধর্মনগর রুটে ডেমু ট্রেন এই তিনদিন জিরানিয়া স্টেশন পর্যন্ত চলাচল করবে। 

Releated Posts

শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে সস্ত্রীক পূজা দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ আগস্ট: পবিত্র শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্থী তিথি উপলক্ষে রবিবার পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর মহকুমার তারকেশ্বর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top