News Flash

  • Home
  • মুখ্য খবর
  • cyclone michaung affect in Tripura : ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত, উত্তর ত্রিপুরা জেলায় হলুদ সর্তকতা জারি
Image

cyclone michaung affect in Tripura : ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাজ্যে বৃষ্টিপাত, উত্তর ত্রিপুরা জেলায় হলুদ সর্তকতা জারি

আগরতলা, ৭ ডিসেম্বর: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আজ সকাল থেকে মুষলধারে না হলেও দিনভর বৃষ্টিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আগামীকালও থাকবে। উত্তর ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর থেকে সতর্কতা জারি করা হয়েছে। 

প্রসঙ্গত, মিগজাউমের প্রভাব অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপযর্স্ত হয়ে পড়েছে তামিলনাড়ু। চেন্নাই ছাড়াও তামিলনাড়ুর অন্যত্র প্রবল বৃষ্টিতে বিপযর্স্ত। ইতিমধ্যে চেন্নাইয়ে আট জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকার বাড়ির ভিতরেও জল ঢুকে গিয়েছে। ওই ঘূর্নিঝড়ের প্রভাব ত্রিপুরায়ও পড়েছে। আজ সকাল থেকে সারা রাজ্যে দিনভর বৃষ্টিতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া দফতর জানিয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৩২.৮ এমএম বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। আগামীকাল সর্বোচ্চ ২৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে অনুমান করা হচ্ছে। আগামীকাল ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top