News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুবক খুনে দোষীদের শাস্তির দাবিতে শোক মিছিল ত্রিপুরা ট্রাক ডাইভার মজদুর সংঘের
Image

যুবক খুনে দোষীদের শাস্তির দাবিতে শোক মিছিল ত্রিপুরা ট্রাক ডাইভার মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া ,৬ ই ডিসেম্বর : বিলোনিয়ায় দুই যুবক খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে শোক মিছিল সংগঠিত হল আজ। বিলোনীয়া গেরেজ টিলা এলাকায় অভিজিৎ দে ও আশীষ মজুমদার এই দুই যুবকের খুনে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে ত্রিপুরা ট্রাক ডাইভার মজদুর সংঘ শোক মিছিল সংগঠিত করে।

আজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বনকর নদীর উত্তর পাড়স্থিত দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমা ত্রিপুরার ট্রাক ড্রাইভার মজদুর সংঘের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোক মিছিল।
মজদুর সংঘের নেতৃত্ব ও কার্যকর্তারা প্রজ্জ্বলিত মোমবাতি হাতে নিয়ে বনকর নদীর উত্তর পাড়ের বিভিন্ন পথ পরিক্রমা করার পর  মজদুর সংঘের কার্যালয়ের সামনে এসে এই শোক মিছিল শেষ করেন। এই দিনের আয়োজিত শোক মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়া মহকুমার ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের নেতৃত্বরা।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top