News Flash

  • Home
  • খেলা
  • ছোটদের ক্রিকেটে মৌচাককে হারিয়ে জয় অব্যাহত জি.বি প্লে সেন্টারের
Image

ছোটদের ক্রিকেটে মৌচাককে হারিয়ে জয় অব্যাহত জি.বি প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।এক, দুই রান নয়। ১৫ রানের ব্যবধানে পরাজয় হজম করতে হলো মৌচাক কোচিং সেন্টারকে। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার দ্বিতীয় ম্যাচে ডক্টর বি আর আম্বেদকর মাঠে এই ঘটনা ঘটে। ম্যাচে জিবি প্লে সেন্টারের মুখোমুখি হয় মৌচাক শিবির। টসে জয়লাভ করে মৌচাকের মৌরা প্রথমে ফিল্ডিংয়ের সিধান্ত নেয়। ব্যাট পেয়ে সুযোগটাকে মোটামুটি কাযে লাগায় জিবি শিবির। নির্ধারিত ৪০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জিবির স্কোর দাঁড়ায় ১৩৭ রানে। ব্যাটে প্রান্ত মালাকার ৫৪, রাজদীপ দেব ১০, ঋদ্ধিমান দাস ২২, রুদ্র দাস ১০ রান করে। বলে মৌচাকের হয়ে আইজেক দেববর্মা ৪টি , অক্ষিত দেবনাথ ২টি এবং একটি করে উইকেট নেয় হীরক নারায়ণ পাল, অরিজিৎ সরকার ও অভিক দেরা। পাল্টা খেলতে নেমে মৌচাক দল ৪০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২২ রানই তুলতে সক্ষম হয়। ব্যাটে অক্ষিত দেবনাথ ৩০, অরিজিৎ সরকার ১৫, আইজেক দেববর্মা ২৪, হীরক নারায়ণ পাল ১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে জয় ছিনিয়ে মাঠ ছাড়লো জিবি প্লে সেন্টার।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top